শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাইলট হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব জেলার শ্রেষ্ঠ

সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর পুরস্কার গ্রহন করেছে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচন ক্যাটাগরিতে জেলার ৪৮টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্যে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় জেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছেন।

১৮ অক্টোবর জেলা প্রশাসক মহোদয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হুমায়ুন কবীরের নিকট থেকে বিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহন করেন প্রধান শিক্ষক মো: আবদুর রব ও শেখ রাসেল ল্যাবের দায়িত্বে থাকা মো: আব্দুর রহমান।

উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালের জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগীতায়ও ল্যাবটি জেলার ১ম স্থান লাভ করেছিল।

জেলার শ্রেষ্ঠস্থান লাভ করায় জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রোগ্রামার শরিফুল ইসলাম, সিআরআই জেলা প্রতিনিধি শেখ ফারুক হোসেনসহ অন্যন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উত্তরোত্তর সাফল্যর জন্য সকলের সহযোগীতা ও দোওয়া কামনা করেছেন করেছেন প্রধান শিক্ষক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল