শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচন: মেয়র পদে ৫ প্রার্থী যে প্রতীক পেলেন

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামলেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।

সোমবার (১১ জানুয়ারী) সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে।
প্রতীক পেয়ে মিছিল, গণসংযোগ ও অন্যান্য নির্বাচনী কর্মযজ্ঞতা আনুষ্ঠানিক ভাবে শুরু করেন প্রায় সব প্রার্থীরা। শোভা পেতে শুরু করেছে পোস্টার। বেলা ২টা থেকে শুরু হয় মাইকিং প্রচারণাও। সবমিলিয়ে আগামি ৩০ জানুয়ারী ভোট গ্রহণকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে কোমর বেঁধে নেমে পড়তে দেখা গেলো প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছেন ৫জন প্রার্থী। এদের মধ্যে দলীয় প্রার্থী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দলটির কলারোয়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল পেয়েছেন নৌকা প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী দলটির কলারোয়া পৌর সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন পেয়েছেন ধানের শীষ প্রতীক। আর স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু পেয়েছেন মোবাইল ফোন প্রতীক। অপর স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাময়িক বরখাস্তকৃত মেয়র উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মোা.আক্তারুল ইসলামের নামের পাশে নারকেল গাছ প্রতীক এবং তার সহধর্মিনী নার্গিস সুলতানা পেয়েছেন জগ প্রতীক।

বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এদিকে, একই পদে অর্থাৎ মেয়র পদে একই সাথে স্বামী ও স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আলোচনায় রয়েছে সর্বত্র। তবে প্রথম দিনের প্রচারণায় আক্তারুল ইসলামের স্ত্রী নার্গিস সুলতানার জগ প্রতীকের সমর্থনে মাইকিং, পোস্টার, গণসংযোগ দেখা মিললেও তার স্বামী অপর প্রার্থী আক্তারুল ইসলামের নারকেল গাছ প্রতীকের কোন নির্বাচনী কর্মযজ্ঞতা চোখে পড়ে নি। আক্তারুল ইসলাম নিজেই তার স্ত্রীর জগ প্রতীকের নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ