শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বুলবুলের লিফলেট বিতরণ

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট বিতরণ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল থেকে বিভিন্ন বাড়িতে বাড়িতে ও পৌর সদরে পথচারীসহ দোকানে দোকানে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও কূশল বিনিময় করা হয়। এ সকল প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন আ’লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদ প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,আ’লীগ নেতা আব্দুস সালামসহ আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। এ দিকে পৌর সদরে সন্ধ্যায় বিশাল প্রচার মিছিল, গণসংযোগসহ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনী প্রচারনা কমিটির সচিব কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, নির্বাচন কমিটির সদস্য আবু বক্কর ছিদ্দিকী লাভলু, আ’লীগ নেতা তারেক হোসেনসহ কর্মীবৃন্দ। নৌকা প্রতীকের প্রার্থীর সকল প্রচার-প্রচারণায় কলারোয়া পৌর সভার উন্নয়নকে অব্যাহত রেখে আগামীতে জয়ী হয়ে পৌরসভাকে মডেল পৌর সভায় পরিনত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ