শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে যুবলীগের উদ্যোগে কর্মীসভা

কলারোয়ায় পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে যুবলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্ত্বরে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবলীগসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে কলারোয়া পৌরসভাতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে মডেল পৌরসভায় উত্তীর্ন করার প্রত্যয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, যুবলীগ কেন্দ্রীয় সহ,সম্পাদক বাবলুর রহমান বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান, সদস্য হুমায়ূন সুলতান, আব্দুল্যহ রানা, সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সহীদ আলীসহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা গোলাম সরোয়ার। বক্তারা, উন্নয়ন, অগ্রগতি ও জবাবদীহিতামূলক পৌরসভা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল