রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর সদরে এক ভাংড়ি দোকানে আগুন

কলারোয়ায় এক ভাঙ্গাড়ির দোকানে আকস্মিকভাবে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে।
ঘটনাটি ঘটেছে পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের কালীবাড়িস্থ নামক এলাকায়। তবে এই আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এলাকাবাসি ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১২টার দিকে তুলশিডাঙ্গা এলাকায় অবস্থিত নিশীথ রায়ের ভাঙ্গড়ির দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।

এ সময় দোকানের পার্শ্ববর্তী লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এ ব্যাপারে তুলশিডাঙ্গা গ্রামের দুলাল চন্দ্র রায়ের পুত্র ভষ্মিভূত দোকান মালিক নিশিত রায় জানান, আগুনে তার লক্ষাধিক টাকার ভাঙ্গড়ি মালামলের ক্ষতি সাধিত হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় ইসলামী ব্যাংকের শাখা থেকে রূন গ্রহন করে ব্যবসাটি চালিয়ে আসছিলাম কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে অপূরনীয় এ ক্ষতিতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা