শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রাইমারী স্কুলে শিবিল স্মরণে সৃজন অন্বেষণ

সৃজন অন্বেষণ শিবিল স্মরণে চিত্রাঙ্কন, হামদ, নাথ ও রচনা প্রতিযোগিতায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮২৯ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল সেরা পুরস্কার পেয়েছে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী বর্ষা মনি প্রিয়া৷

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রয়াত শিক্ষার্থী শিবিল স্মরণে শিবিল স্মৃতি বুক কর্ণারের আয়োজনে শিবিল মেমোরিয়াল ফান্ডের অর্থায়নে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে হামদ নাথ কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৬১ জন শিক্ষার্থীদের মাঝে অতিথিরা বই পুরস্কার দেন৷

শিবিল স্মরণে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য তার পরিবার একটি পাঠাগার করে দিয়েছেন ও আজ শিবিলের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬১টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলসহ বিভিন্ন সাহিত্যিকের লেখা বই পুরস্কার দেওয়া হয়েছে৷ এর মধ্যে গ্রাম বাংলার দৃশ্য অংকন করে স্কুল সেরা ফেলুদা সামগ্রী বই উপহার পেয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী বর্ষা মনি প্রিয়া৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বিশেষ অতিথি পৌর কাউন্সিলর ও স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু, মাষ্টার শেখ শাহজাহান আলী শাহীন, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ, মেহেরুন নেছাসহ অভিভাবক শিক্ষার্থী প্রমূখ৷

শিবিল ও তার পরিবারের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন- উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মতিউর রহমান৷

উল্লেখ্য, আওনাফ আতিফ শিবিল ১৯৯৭ সালের ২২ সেপ্টেম্বর কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভঙ্করকাটি গ্রামে জন্মগ্রহন করেন৷ তিনি ব্র্যাক ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান ও বিলকিস আক্তার দাম্পত্যের বড় ছেলে৷শিবিল ২০১৯ সালের ৬ জানুয়ারিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ভারতের ব্যাঙ্গালোরে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত