শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান

নানান ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা এবং পরবর্তীতে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে বাংলা আজো সঠিকভাবে মূল্যায়িত হয় না। সর্বস্তরে মাতৃভাষা বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই ৫২’র ২১ ফেব্রুয়ারিসহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে কলারোয়া প্রেসক্লাবের আলোচনা সভা ‘মাথা নত নয়’ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। পরে সেখান দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

প্রেসক্লাবের সহ.সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিকী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম রহমান, আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ রানা, কোষাধ্যক্ষ আবু রায়হান মিকাঈল দপ্তর ও প্রচার সম্পাদক সুজাউল হক, সদস্য সরদার জিল্লুর রহমান ও অহিদুজ্জামান খোকা, পৌরসভা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক সরদার ইমরান হোসেন, শেখ রাজু রায়হান, অহেদ আলী, আব্দুর রহমান সাগর প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ