বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা, দুই সাংবাদিককে সদস্য অন্তর্ভূক্ত অনুমোদন

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকা ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র প্রত্রিকার কলারোয়া প্রতিনিধি সরদার জিল্লুর রহমান এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার কেঁড়াগাছি প্রতিনিধি অহিদুজ্জামান খোকাকে প্রাথমিক সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, দপ্তর-প্রচার সম্পাদক সুজাউল হক, নির্বাহী সদস্য গোলাম রহমান, সহকারী অধ্যাপক কেএমআনিছুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বিগত ২ মাস আগে বিভিন্ন স্থানীয় এবং নিবন্ধিত ও নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা অনলাইন নিউজ পোর্টালে কলারোয়া প্রেসক্লাবে নতুন সদস্য নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই মোতাবেক ২৬ জন সাংবাদিক কলারোয়া প্রেসক্লাব থেকে সদস্য ফরম সংগ্রহ করেন এবং জমা দেন। ৫ সদস্যের যাচাই-বাচাই কমিটি তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে ২২ জন সাংবাদিকের কাগজপত্র বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেন। পরবর্তীতে শুক্রবার (৩১ ডিসেম্বর) কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র মোতাবেক উক্ত দুই জন সাংবাদিককে কলারোয়া প্রেসক্লাবের প্রাথমিক সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা