রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা

কলারোয়া ফুটবল টুর্নামেন্টে খোরদোকে ৩-০গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

শনিবার (১০অক্টোবর) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে জুয়েলারী সমিতির বন্ধু মহলের অর্থায়নে এবং কলারোয়া ফুটবল একাডেমী কমিটি আয়োজিত ৪দলীয় কলারোয়া ফুটবল একাডেমী কাপ ২০২০ ২য় খেলার প্রথমার্ধে ১২মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় হাবিবুল্লাহ গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ১৭মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর সেই ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় হাবিবুল্লাহ দলের এবং নিজের ২য় গোল করে ব্যাবধান বাড়ান। ৩২মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যানঅবদ্যাম্যাচ হন বিজয়ী দলের ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় হাবিবুল্লাহ।

রেফারির দায়িত্ব পালন করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন সাজু হালদার ও আবু সাঈদ।

ধারাভার্ষে ছিলেন প্রভাষক রফিকুজ্জামান, শেখ শাহজাহান আলী শাহিন, মিজানুর রহমান, জাহাঙ্গীর ও রুস্তম আলী।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, আলহাজ্ব আব্দুর রহিম বাবু, সাংবাদিক মোসলেম আহমেদ, সাংবাদিক দিপক শেঠ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান(রনি), ক্রীড়াপ্রেমী গোত্তম মন্ডল, আলিহোসেন, কবির, মনি, আলআমিন, তপু, সিয়াম, উত্তম প্রমুখ।

শনিবার (১৭অক্টোবর) বিকালে একই মাঠে ফাইনালে কলারোয়া ফুটবল একাডেমী বনাম শার্শার ধলদা ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা