রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বর্ধিত সভা

কলারোয়া উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি: এর আয়োজনে বর্ধিত সভা-২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

বিশেষ অতিথি ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল।

সভাটি যৌথভাবে পরিচালনা করেন কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বদরুজ্জামান বদরু ও শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন,
শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আজিজুর রহমান, আব্দুল আলীম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক জাহঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক রবিউল আলম, প্রধান শিক্ষক বদরুর রহমান, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর বারিক, শিক্ষক নেতা শরিফুল ইসলাম, সহিদুল ইসলাম, শওকত হোসেন, শাহানাজ পারভিন, আসাদুজ্জামান আসাদ, সামছুর রহমান লাল্টু, আব্দুর রউফ, আসাদুজ্জামান আসাদ, উজ্জ্বল কুমার, হুমায়ুন কবির, দিলীপ কুমার, মুজিবর রহমান, শিক্ষক ও সাংবাদিক সাইফুল ইসলাম, দিলীপ পাল, অফিস সহকারি আব্দুুল জলিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, ২০০০ সালে কলারোয়া উপজেলা বে-সরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি: (যার সংশোধিত নিবন্ধন নং-৬২/সাত) প্রতিষ্ঠিত হয়ে উপজেলার এমপিও ভূক্ত ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬১০ জন শিক্ষক-কর্মচারীর জমাকৃত টাকার সমবায়’র নিয়মানুযায়ী আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন শেষে লভ্যাংশসহ বর্তমান মূলধন ৩ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৪ শত ০৮ টাকায় (৩০ জুন-২০) পর্যন্ত স্থিতিপত্র দাখিল করা হয়েছে বলে জানা যায়। এ ছাড়া, সমিতির শিক্ষক-কর্মচারীগণ(সদস্যরা) অবসর গ্রহনের এক সপ্তাহের মধ্যে তাদের মাঝে সঞ্চিতসহ লভ্যাংশের টাকা প্রদান করা হয় বলে শিক্ষক নেতৃবৃৃৃন্দ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা