শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের নতুন গভর্নিং বডির পরিচিতি সভা

কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের নতুন গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গভার্নিং বডির সভাপতি, উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সভায় কলেজের আয়-ব্যয়, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা-পর্যালোচনা ও কলেজের শিক্ষার মান উন্নয়নে একাধিক বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা করা হয়।

কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

সভায় শারীরিক অসুস্থতার কারণে ঢাকা থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত শেখ আমানুল্লাহ’র জ্যেষ্ঠ পুত্র অবসরপ্রাপ্ত অধ্যাপক এসকে সাইয়েদুল ইসলাম বাবু, বিদ্যোৎসাহী সদস্য (জাতীয় বিশ্ববিদ্যালয়) পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, বিদ্যোৎসাহী সদস্য (ডি.জি- শিক্ষা অধিদপ্তর) কপাই সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, বিদ্যোৎসাহী সদস্য (যশোর শিক্ষা বোর্ড) প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বিদ্যোৎসাহী সদস্য (কারিগরি শিক্ষা বোর্ড) প্রধান শিক্ষক হরি সাধান ঘোষ, হিতৈষী সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, অভিভাবক সদস্য সহকারী অধ্যাপক শান্ত কুমার পাল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, সিনিয়র শিক্ষক জাকাতুল্লাহ, চিকিৎসক সদস্য ডাক্তার শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক ইউনুস আলী খান, প্রভাষক শেফালী রানী বসু।

সভাটি পরিচালনা করেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম ও সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন।

পরিচালনা পর্ষদের সভা শেষে শিক্ষক-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফিরোজ আহম্মেদ স্বপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, মাস্টার হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ।

পরে কলেজের সহকারি অধ্যাপক মাওলানা এন্তাজ আলীর পরিচালনায় প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব শেখ আমানুল্লাহসহ প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা ও শুভাকাঙ্খীদের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ