শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম- আকবর আলী (৩৫), সে কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েক আহসান হাবিবের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার কেড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনার অংশ হিসেবে একটি মোটরসাইকেলের গতিরোধ করা হলে মোটরসাইকেল চালক পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয় এবং ঐ মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে বিশেষ ভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল ও একটি সিডি হোনডা ১০০সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

সাতক্ষীরা বিজিবি’র ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েক আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত