বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাকডাঙ্গায় ফুটবল ম্যাচে চিকনদের হারিয়ে মোটা দলের জয়

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গায় স্থানীয় প্রাক্তন খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচে চিকনদের হারিয়ে মোটা দল বিজয়ী হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকালে কাকডাঙ্গা ফুটবল মাঠে ইউপি সদস্য ইয়ার আলীর ব্যবস্থাপনায় কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় প্রাক্তন খেলোয়াড়দের সমন্বয়ে মোটা ফুটবল একাদশ ও চিকন ফুটবল একাদশ।

খেলার নির্ধারিত সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে কোন দল করলেও কোনো দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। প্রথম টাইব্রেকারে গোলশূন্য ড্র হলে দ্বিতীয় টাইব্রেকারে মোটা দলের খেলোয়াড় প্রভাষক হাবিবুর রহমান লাল্টুর গোলে মোটা দল ১-০ গোলে জয়লাভ করে।

অসংখ্য দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, ইউপি সদস্য ইয়ার আলী, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সহ.সভাপতি খায়রুল আলম কাজল সরদার, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, সমাজসেবক জামাত আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল