শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কিসমত ইলিশপুরে ইউপি সদস্য পদে মজুর দোয়া কামনা

আসন্ন ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সাবেক বার বার নির্বাচিত ইউপি সদস‍্য এবং বতর্মান মেম্বার পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান মজু।
তিনি আবারও নিজের প্রার্থিতা জানান দিয়ে কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড কিসমত ইলিশপুর গ্রাম বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা কামনা করছেন।

শেখ মুজিবুর রহমান মজু জানান, একটি সুখী সমৃদ্ধ -সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় ৮নং কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড কিসমত ইলিশপুরকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউপি নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান।

শেখ মুজিবুর রহমান মজু বলেন, আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হয়ে ১নং ওয়াডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান।

ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত (১নং ওয়ার্ডের) প্রতিটি মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে বেড়াচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন তিনি। এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময়ও করছেন।

কলারোয়া নিউজের প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষা‌ৎকারে তি‌নি জানান, ‘৮নং কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডকে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব
পরিবেশ, মাদক মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার প্রতিশ্রুতি নিয়ে আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়েছি। এর জন্য আমি আমার গ্রামের সকল নাগরিক ভাই, বোন, পাড়া প্রতিবেশি সহ ১নং ওয়ার্ড কিসমত ইলিশপুর বাসির নিকট আবারও দোয়া ও সমর্থন কামনা করছি।’

তি‌নি আ‌রও বলেন, ‘১নং ওযার্ডের সকল ভোটারের নিকট আমার উদাত্ত আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে পুনারায় আপনাদের পাশে থেকে ওয়ার্ডবাসী, ও মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ