শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ রাসেল স্মৃতি

কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের ৫ম খেলায় সপ্তগ্রাম জয়ী

কলারোয়ার কেঁড়াগাছি শেখ রাসেল স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার বড়ালী ফুটবল একাদশকে হারিয়ে সপ্তগ্রাম ফুটবল একাদশ জয় লাভ করেছে।

শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৫ম খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় উভয় দল গোলশূন্য নিয়ে মধ্য বিরতিতে যায়।
বিরতির পরে ১৭ মিনিটে সপ্তগ্রাম এর ফুটবল একাদশ এর ১১ নম্বর জার্সিধারী খেলোয়ার মুত্তাকী ১টি গোল করে দলকে এগিয়ে নেন। ২৬ মিনিটে সপ্তগ্রাম এর ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার কামরুজ্জামান আরো ১টি গোল করে ২-০ গোলে লিড নেয়।
শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে বড়ালীকে হারিয়ে সপ্তগ্রাম রেক্রিয়েশন ফুটবল ক্লাব সুপার এইটে খেলার গৌরব অর্জন করে।

খেলায় রেফারি দায়িত্বপালন করেন মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন মামুন ও রুহুল আমিন।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, মেম্বার ইয়ার আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, মাস্টার আতিয়ার রহমান, প্রধান শিক্ষক আনারুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত