শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলায় সোনাবাড়িয়ার জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলায় সাতক্ষীরাকে ২-০ গোলে হারিয়েছে সোনাবাড়িয়া।

বুধবার (১১ নভেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৮ম খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধের ৬ মিনিটে সোনাবাড়িয়া ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়ার আতিক ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

বিরতির পরে ২৩ মিনিটে সোনাবাড়িয়ার আতিক নিজের ও দলের ২য় গোলটি করেন।

রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ওই ২-০ গোলে সাতক্ষীরাকে হারিয়ে জয়লাভ করে সোনাবাড়িয়া।

খেলায় রেফারি দায়িত্বপালন করেন মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও সাইদুর রহমান।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

হেমন্তের পড়ন্ত বিকালে অসংখ্য দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, মেম্বার ইয়ার আলী, বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ক্রীড়া সংগঠক মুজিবুল হক পুলিশ, মাস্টার আতিয়ার রহমান, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, মেম্বার মহিদুল ইসলাম, মুনছুর আলী বিশ্বাস, মীর লিয়াকাত আলি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত