শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিতে এসপি কিংস

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিতে উঠেছে কলারোয়ার এসপি কিংস ফুটবল দল।

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় খেলায় সাতক্ষীরার সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করেছে কলারোয়ার এসপি কিংস।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের এ
খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ২২মিনিটে কলারোয়া এসপি কিংস ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় শিপন গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

বিরতির পর ২মিনিটে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের ১০নম্বর জার্সিধারী খেলোয়ার গোল করে দলকে সমতায় ফেরান। ৬মিনিটে এসপি কিংস ফুটবল দলের ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় হাবিবুল্লাহ গোল করে ব্যবধান বাড়ান। ১৭মিনিটে এসপি কিংসের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় শিপন নিজের ২য় ও দলের ৩য় গোল করে নিজেদের জয় নিশ্চিত করেন।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মোশারাফ হোসেন ও আবু সাঈদ।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, মাহফিজুর রহমান নিশান, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, মোতাহার মোল্লা, ইউপি সদস্য ইয়ার আলী, আব্দুল খালেক, ক্রীড়া সংগঠক মুজিবুল হক পুলিশ, রেফারি রুহুল আমিন, ক্রীড়াপ্রেমী গৌতম মন্ডল, আশরাফুল, উত্তম প্রমুখ।

শুক্রবার (২০ নভেম্বর) একইমাঠে দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় কলারোয়ার কেড়াগাছি ইয়াং স্টার ক্লাব বনাম সোনাবাড়িয়া ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানায়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা