শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এসপি কিংস

কলারোয়ার কেড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার কেড়াগাছি ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলারোয়ার এসপি কিংস।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ৯মিনিটে কলারোয়া এসপি কিংস ফুটবল একাদশের ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় হাবিবুর গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

বিরতির পর ১৬মিনিটে কেড়াগাছি ফুটবল একাদশের ১০নম্বর জার্সিধারী ক্যামেরুনের খেলোয়াড় জজ গোল করে দলকে সমতায় ফেরান। পরে আর কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৫-৪ গোলে কেড়াগাছি কে হারায় কলারোয়ার এসপি কিং।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন। তাকে সহযোগিতা করেন মোশারাফ হোসেন ও মাসউদ পারভেজ মিলন।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান ও ইকবাল হাসান।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণীতে থেকে পুরস্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ভুট্টোলাল গাইন, ঝাউডাঙ্গার সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কেঁড়াগাছির কার্তিক চন্দ্র মিত্র, কেড়াগাছির সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, ইউপি সদস্য ইয়ার আলী, আব্দুল খালেক, ক্রীড়া সংগঠক মুজিবুল হক পুলিশ, মোতাহার মোল্লা, রেফারি রুহুল আমিন, ক্রীড়াপ্রেমী গৌতম মন্ডল, আশরাফুল প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার টাকা পুরস্কার এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত