শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলায় স্বাগতিকদের জয়

কলারোয়ার কেড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলায় কলারোয়ার এমআর ফাউন্ডেশনকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিক ইয়াং স্টার ক্লাব।

রবিবার (৮ নভেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৬ষ্ঠ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে গোলশূন্য ড্র থাকে।
বিরতির পর ২৩ মিনিটে কেড়াগাছির ১২নম্বর জার্সিধারী খেলোয়ার চঞ্চল গোল করে দলকে এগিয়ে নেন। রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ওই ১-০ গোলে কলারোয়ার এমআর ফাউন্ডেশনকে হারিয়ে জয়লাভ করে কেঁড়াগাছি ইয়াং স্টার ফুটবল ক্লাব।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন আব্দুল গফফার। তাকে সহযোগিতা করেন মোশারাফ হোসেন ও রাশেদুজ্জামান রাশেদ।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

হেমন্তের পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কেঁড়াগাছির ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, ইউপি সদস্য ইয়ার আলী, বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ক্রীড়া সংগঠক মুজিবুল হক পুলিশ, মাস্টার আতিয়ার রহমান, প্রধান শিক্ষক আনারুল ইসলাম রেফারি মাসউদ পারভেজ মিলন ও রুহুল আমিন, ক্রীড়াপ্রেমী আলি হোসেন, গৌতম মন্ডল, আশরাফুল, আলফাজ প্রমুখ।

মঙ্গলবার (১০ নভেম্বর) কলারোয়ার এসপি কিং ফুটবল একাদশ বনাম সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত