মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম‍্যাচে ঘোনাকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম‍্যাচে সাতক্ষীরার ঘোনাকে হারিয়ে স্বাগতিকরা জয় লাভ করেছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশ বনাম কে‌ঁড়াগাছি ফুটবল একাদশের মধ্যে প্রীতি ম‍্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধের ২৪ মিনিটে কেঁড়াগাছির ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রাজ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর খেলা শুরুর ৯ মিনিটে ঘোনার ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার তাজমুল ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
১৪ মিনিটে ঘোনার ১১নং জার্সি পরিহিত খেলোয়ার তাজমুল আরও ‌‌‌‌‌‌‌‌একটি‌ গোল করে দলকে এগিয়ে নেন। ১৭ মিনিটে কেঁড়াগাছির ৯নং জার্সি পরিহিত খেলোয়ার শরিফ একটি গোল করে সমতা ফেরান। ২৭মিনিটে কেঁড়াগাছির ৭নং জার্সি পরিহিত খেলোয়ার রাজ আবারো একটি গোল করেন।

এরপর উভয় দলের খেলোয়াররা মুহুর্মুহু আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে।

রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ৩-২ গোলে ঘোনা কে হারিয়ে কেঁড়াগাছি জয় লাভ করে।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তোতা‌ মিয়া।

কিছু সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু