বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৫ টার দিকে কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমে এই বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস।

অনুষ্ঠানে কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, সাতক্ষীরা জেলা জর্জ কোর্টের এপিপি এ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, সদ্য প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের পুত্র মন্জুরুল ইসলাম সোহাগ।
কেরালকাতা ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বে কলারোয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই রুবেল হোসেন, এএসআই মফিজুর রহমান ও এএসআই মিজানুর রহমানকে নিয়োগ করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি সদস্য,শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস বলেন- আজকের বিট পুলিশিং কার্যক্রমের মূল উদ্দেশ্য গ্রামও মহল্লা পর্যায়ের সকল প্রকার অপরাধ দমন, প্রতিরোধ ও নিরুৎসাহিত করা।
কোন প্রকার মাদক, সন্ত্রাস, নাশকতা, খুন জখম, ইভটিজিং, বাল্যবিবাহ যাতে না হয় তার জন্যই এই বিট পুলিশিং কার্যক্রম চালু করেছে সরকার।
তিনি আরো বলেন- আপনাদের সাহায্য সহযোগিতায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের মূল উৎপাটন করা হবে।
অনুষ্ঠানের বক্তারা সকলেই মাদক, সন্ত্রাস জঙ্গিতৎপরতা প্রতিরোধে একই সুরে কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই সন্চালকের প্রস্তাবে কেরালকাতা ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কলারোয়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক