রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামি ২০ অক্টোবর। সেখানকার ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে ওই পদ শূন্য হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের একটি চিঠির বরাত দিয়ে ১৫ সেপ্টেম্বর কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাধারণ/ উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর,
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহনের তারিখ ২০ অক্টোবর ২০২০।

উল্লেখ্য, গত ৩০ জুন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার মৃত্যুতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শুন্য হয়।

এরই প্রেক্ষাপটে শুধুমাত্র চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামি বছরের মার্চ-এপ্রিল মাসে দেশব্যাপী পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে। সেই হিসেবে মূলত ওই সময় পর্যন্ত কলারোয়ার কেরালকাতা ইউপির আসন্ন চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান দায়িত্ব পালন করতে পারবেন। আগামি বছরের মার্চ-এপ্রিলে দেশব্যাপী ইউপি নির্বাচনের সময় কেরালকাতা সহ কলারোয়ার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়