শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

কলারোয়ায় নির্বাচন অফিসের আয়োজনে প্রিজাইডিং অফিসারসহ ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামি ২০ অক্টোবর কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মিলনায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান, থানার ওসি-তদন্ত হারান চন্দ্র পাল, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনসহ ভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে নিয়োগপ্রাপ্ত ৯ জন প্রিজাইডিং অফিসার, ৪২ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৮৪জন পোলিং অফিসারসহ অফিস সহকারি মামুনুর রশিদ, গোলাম রসুল ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহন করেন বলে জানা যায়।

উল্লেখ্য, দিন ব্যাপি প্রশিক্ষণে উপস্থিত অতিথিবৃন্দ আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহনে আইন শৃংখলা সমুন্নত রেখে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করেন।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, এবার কেরালকাতা ইউনিয়নে মোট ১৭ হাজার ৪শ’ ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি লাভ করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার- ৮ হাজার ৭শ’ ৬১ জন, মহিলা ৮ হাজার ৬শ’ ৮৪ জন। কেন্দ্রের সংখ্যা ৯টি, আর ভোট গ্রহন কক্ষের সংখ্যা- ৪২টি।

তিনি আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত