বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় আ’লীগের কর্মীসভায় ফিরোজ আহম্মেদ স্বপন

কলারোয়ায় কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সিংগা বাজার মোড়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সিংগা বাজারস্থ আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি কর্মীসভায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রামীন অবকাঠামোসহ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আগামী ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে পুন:রায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের প্রার্থীদেরকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তৃণমূল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কাজ করার আহবান জানান। তিনি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরনে আ’লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, আ’লীগ নেতা ডাক্তার ফজলুর রহমান, ইউপি সদস্য ওসমান গণি, আ’লীগ নেতা ফারুক আহম্মেদ মন্টু, গোলাম সরোয়ার, যুবলীগ নেতা মন্জুরুল কবির সোহাগ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,আ”লীগ নেতা আখতারুল ইসলাম, ওহিদুজ্জামানসহ অসংখ্য স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। কর্মীসভার পূর্বে উপজেলা আ’লীগের সভাপতি-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীলা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন কেরালকাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে গণসংযোগ করেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা