কলারোয়ার কেরালকাতায় ভিজিএফ’র চাউল বিতরণ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে কলারোয়ার কেরালকাতায় ৭৮১ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৮টা হতে কেরালকাতা ইউনিয়ন পরিষদ হলরুমে এই চাউল বিতরণ শুরু হয়ে এবং তা সুষ্ঠুভাবে বিতরণ শেষ হয় বেলা ২টার দিকে।
চাউল বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য মুজিবর রহমান মজু, শিমুল হোসেন, শাহাজুল ইসলাম, গোলাম মোস্তফা মোস্ত,শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ডিটু, মোতাহার হোসেন সুপার, কোহিনুর বেগম, সোনিয়া লাইলা নার্গিস, ও মনোয়ারা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সরদার জিল্লুর।
এবছর কেরালকাতা ইউনিয়নের ৭৮১ জন হত দরিদ্রের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে। এবারের চাউলের মান খুব ভাল হওয়ায় সবাই খুশি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন


