শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় মুজিবশত বার্ষিকী পালন

কলারোয়ার কেরালকাতা মুজিব শতবার্ষিকী পালন ও নবাগত চেয়ারম্যান এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কেরালকাতা ইউনিয়নের উত্তর বহুড়া গ্রামের বটতলায় মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেইসাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান এর সংবর্ধনা দেয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যার দিকে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই হামিদুল ইসলা,   ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এএসআই মফিজুর রহমান, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলী, স্থানীয় আওয়ামীলীগ ,যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মি, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দলমত নির্বিশেষে সকল সাংস্কৃতিক ভক্ত দর্শকগন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়নের উত্তর বহুড়া গ্রামের আওয়ামী লীগ নেতা জব্বার আলী।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া বিআরডিবির চেয়ারম্যান মশিউর রহমান বাবু।

এর আগে অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দকে ও সংবর্ধিত অতিথিকে ফুলদিয়ে বরণ করে নেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে এ চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জননেত্রীর হাত ধরে। আপনারাই পারেন মুজিব আদর্শে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে। তিনি আরো বলেন আমি কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার বন্ধুবর ভিপি মোরশেদের শুভকামনা করছি। সে যেন এই ইউনিয়নের সকল জনগনকে সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করে যেতে পারে এবং আসন্ন আগামী নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা