মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়া থেকে শার্শার গোগা সড়কে সংস্কারের অভাবে দুর্ভোগ চরমে

সীমান্তবর্তী কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া থেকে শার্শার গোগা সড়কটি দির্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের অভাবে রাস্তার পিচ ও পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

রাস্তাটি কলারোয়ার চন্দনপুরের গয়ড়া থেকে বেনাপোল যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ।

সরেজমিনে দেখা গেছে ও ভুক্তভোগীরা জানান, ওই রাস্তার ভবানীপুর, দাদখালী অংশে প্রায় আধা কিলোমিটার রাস্তা পানির নিচে ডুবে রয়েছে। পানির ওপর দিয়েই চলাচল করছে যানবাহন। ২০০৩ সালের দিকে রাস্তাটি পাকাকরণ করা হয়। সেই থেকে আজ পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়নি। বেশ কয়েকবার রাস্তা মাপজোক করলেও কাজের কাজ কিছুই হয়নি। সীমান্ত এলাকার মানুষের জন্য রাস্তাটি খুবই গুরুত্বপুর্ণ। অথচ আজ পর্যন্ত রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেই।

রাস্তার বিষয়ে জানতে চাইলে কায়বা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর হবিবর রহমান বলেন, রাস্তা সংস্কারের জন্য দুই কোটি নব্বই লাখ টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই কায়বা শেখের আমবাগান থেকে গয়ড়া ঠাকুরবাড়ি মোড় হয়ে গোগা ছোট চেয়ারম্যানের মোড় পর্যন্ত দশ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু