শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়া বাজারে দোকানঘর ভেঙ্গে ফেলার টেনশনে ব্যবসায়ীর স্ট্রোকে মৃত্যু!

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে দোকান ঘর ভেঙ্গে ফেলানোর ঘটনায় সিরাজুল ইসলাম (৬৫) নামে এক ব্যবসায়ী স্ট্রোক করে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

সিরাজুল চন্দনপুর গ্রামের মৃত খোশলাল সরদারের পুত্র।

বুধবার সকালে মৃতের ভাই মিজানুর রহমান জানান- উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে বাপ-দাদার রেখে যাওয়া প্রায় শত বছরের জমিতে ছোট ছোট দোকান ঘর করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি আম্পানে তাদের দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। দোকানে পানি পড়ে মালামাল নষ্ট হয়ে যাচ্ছিলো। দোকানঘরের জমির কিছু অংশ খাস জমিতে হওয়ায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে সেই দোকান ঘর ঠিক করা হয়। কিন্তু কিছু অসাধু ব্যক্তির দেয়া অভিযোগের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, সার্ভেয়ার সজল হোসেন ও ইউনিয়ন ভুমি কর্মকর্তা মহাসিন হোসেন উপস্থিত হয়ে বিনা নোটিশে তাদের দু’ভাইয়ের দোকান ঘর ভেঙ্গে দেয়।

এঘটনায় দুশ্চিন্তায় তার বড় ভাই হার্টস্ট্রোক করেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তথা বুধবার নিজ বাড়ীতে মারা যান।

তিনি আরো বলেন- তাদের রেকর্ডীয় জমির সামনের অংশে সরকারি জমি আছে যা তার বাপ-দাদারা প্রায় শত বছর ধরে ভোগ দখল করে আসছেন। তাদের বাড়ীতে যাতায়াতের একমাত্র পথও ওই জমির সামনে দিয়ে।

মৃতের ছেলে রুহুল কুদ্দুস ও আলামিন জানান-চন্দনপুর ও গয়ড়া মৌজার অধীন গয়ড়া বাজারেই প্রায় ১ একর ৫৮ শতক খাস জমি রয়েছে। যা সরকারের ১খতিয়ানের জমি। সেসব জমিতে অন্যরাও বহু বছর ধরে দোকানপাট করে ভোগ দখল করে আসছেন। কিন্তু তাদের কোন সমস্য হচ্ছে না। হঠাৎ করে কোন কারণ ছাড়াই আমাদের জমি থেকে দোকান ঘর উচ্ছেদ করা হলো। কিন্তু খাস জমিতে থাকা অন্যদের দোকানঘর উচ্ছেদ করা হয় নি বা তেমন উদ্যোগ নেওয়া হয় নি। আমাদের দোকান ঘর বানানোর আগেও কেউ কোন অভিযোগ করেন নি। দোকান ঘর বানানোর পরে কেন এই দোকান ভাঙ্গা হলো সেটার কোন কারণ তারা বলতে পারছেন না।

মৃতের পরিবারের পক্ষ থেকে দাবী করছেন যে, ১শ বছর ধরে ওই জমিতে তারা বসবাস করে আসছেন। তাই সরকারের পক্ষ থেকে তাদের নামে বন্দোবস্ত বা ডিসিআর দেয়া হোক।

এবিষয়ে চন্দনপুর ইউনিয়নের ভুমি কর্মকর্তা মহাসিন হোসেন জানান, সরকারি জমি তাদের দখলে থাকায় উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে এই বাজারের অন্যান্য সরকারি জমি দখলমুক্ত করা হবে। গয়ড়া বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি জানানো হয়েছে।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, দীর্ঘ বছর ধরে ওই জমিতে তারা দোকান ঘর নির্মান করে ব্যবসা করে আসছেন। কি কারণে দোকান ঘর উচ্ছেদ করা হলো তা তিনি বলতে পারেন না। তবে ওই বাজারে প্রায় ২শ’মত দোকান ঘর রয়েছে। যা সরকারি খাস জমিতে রয়েছে। তাদের কোন সমস্যা হচ্ছে না।

তিনি খাস জমিতে বসবাসকারী দোকান মালিকদের স্ব স্ব জমিতে ডিসিআর দেয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

এদিকে, বুধবার আসরবাদ নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব