সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়ায় সোনালী ব্যাংকের শাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্বোধন

কলারোয়ার গয়ড়ায় সোনালী ব্যাংকের শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।

এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন অতিথিরা। আর উপস্থিত গ্রাহকরা ব্যাংকের জনবল বৃদ্ধি ও এটিএম বুথ স্থাপনের দাবি জানান।

উপজেলার চন্দনপুর হাইস্কুলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা থেকে চন্দনপুর কলেজ রোডে গয়ড়া বাজারের মিজানুর রহমান গাইনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়েছে।

শনিবার (৭নভেম্বর) সকাল ১১টার দিকে সোনালী ব্যাংক লিমিটেড, গয়ড়া বাজার শাখা আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির খুলনা বিভাগীয় জেনারেল ম্যানেজার (জিএম) রেজাউল করিম।

ব্যাংকের গয়ড়া বাজার শাখার ম্যানেজার এইচএম আহসান ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির গয়ড়া বাজার শাখার প্রতিষ্ঠাতা ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো.আবু নসর, সোনালী ব্যাংক লিমিটেডের খুলনা বিভাগীয় ডিজিএম ইকবাল কবির, খুলনার ডিজিএম শেখ শহীদুল ইসলাম, সাতক্ষীরার ডিজিএম সিরাজুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুল ওহাব ও চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) রফিকুল ইসলাম মল্লিক রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী আনোয়ার হোসেন, রবিউল ইসলাম রবি, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার আমানুল্লাহ, সাতক্ষীরার ম্যানেজার মনোতোষ সরকার, ম্যানেজার মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ম্যানেজার আব্দুর রাজ্জাক, ব্যাংকটি স্থানান্তর করা নতুন ভবনের মালিক মিজানুর রহমান গাইন প্রমুখ।

দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ শফিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন শফিউল্লা আল মামুন ও গীতা থেকে পাঠ করেন নিহার চন্দ্র সরকার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু