শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের পথসভা

আসন্ন ইউপি নির্বাচনে কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউনিয়ন আ.লীগের আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা সরকারি প্রাথমকি বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

ইউনিয়ন আ.লীগ নেতা শওকত খাঁর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, আ.লীগ নেতা পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিকী লাভলু, কেরালকাতা ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রউফ প্রমুখ।

অনুরূপভাবে সোনাবাড়িয়া ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বেনজির হোসেন হেলালের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, নৌকার প্রার্থী বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা আব্দুস সালাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত