শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাসিরউদ্দীন একাদশ চ্যাম্পিয়ন

কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন-রানার্সআপের দু’টি ফ্রিজ গেলো শার্শার কায়বায়

কলারোয়ার চন্দনপুরে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শার্শার কায়বা নাসিরউদ্দীন ফুটবল একাদশ। টাইব্রেকারে শার্শার মহিষা ফুটবল একাদশকে হারায় তারা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে একটি করে বড় ও মাঝারি সাইজের ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়।
রানার্সআপ মহিষাও কায়বা ইউনিয়নের অধীন। ফলে কলারোয়ার চন্দনপুরের এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের দুটি ফ্রিজই পেলো শার্শার কায়বা ইউনিয়ন।

রবিবার বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে স্থানীয় আরএন প্রগতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরোটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ আর মুহুর্মুহু উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে খেলা শুরুর প্রথম মিনিটেই কায়বা নাসির উদ্দীন একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ গোল করেন আর দ্বিতীয়ার্ধে খেলা শেষের মিনিটখানি আগে মহিষা দলের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় হাসানুর গোল পরিশোধ করেন। ১-১ গোলে সমতা হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে মহিষাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কায়বা নাসির উদ্দীন একাদশ।

মাঠের চারধারে হাজার-হাজার বিভিন্ন বয়সী নারী-পুরুষ দর্শকের ভিড় উপচে পড়ে পার্শ্ববর্তী বাড়ি গুলোর ছাদ, বিভিন্ন গাছের ডালে ও উঁচু জায়গায় তাদের উপস্থিতি ছিলো স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক।

খেলার টানটান উত্তেজনা, বর্ণাঢ্য উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আর আতশবাজির ঝলমল গোটা পরিবেশকে ভিন্নরূপ দেয়।

প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করে পুরো খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন।

মির্জা সালাহউদ্দীন বলেন, ‘ফুটবল খেলায় যেমন মূল টার্গেট থাকে গোল করার তেমনি আমাদের সকলের মূল টার্গেট হওয়া উচিত দেশের জন্য ভালো কিছু করা। এজন্য মাদকমুক্ত ও পারিবারিক বন্ধন অত্যন্ত জরুরী।’

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর।

বক্তব্য রাখেন শার্শার কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চন্দনপুর যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুধর রশীদ, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক হারান চন্দ্র পাল, শার্শা থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম, সোনাবাড়ীয়ার সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও অন্যান্যরা।

ম্যাচটি পরিচালনা করেন সাতক্ষীরার বিশিষ্ট রেফারি নাসির উদ্দিন। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মাসুদ পারভেজ মিলন ও মিয়া মোঃ ফারুক হোসেন স্বপন।

ধারাভাষ্যে ছিলেন বায়জিদ হোসেন ও জিয়াউর রহমান জিয়া।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা