রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে ফুটবল টুর্নামেন্টে কায়বা নাসিরউদ্দীন ফুটবল একাদশ সেমিফাইনালে

কলারোয়ার চন্দনপুরে মুজিববর্ষে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে কায়বা নাসিউদ্দীন ফুটবল একাদশ জয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে কায়বা ফুটবল একাদশ জয়ী হয়।

সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিজয়ী দলের গোলকিপার লালু। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, মোশারফ হোসেন ও রুহুল আমিন। বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন আয়োজক কমিটির সভাপতি ডালিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং’র দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই ইস্রাফিল হোসেন,এএসআই রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, ব্যবসায়ী নাসির উদ্দীন, সাংবাদিক ফারুক হোসেন, ফারুক রাজসহ অসংখ্য ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।

আগামি ২১ নভেম্বর শনিবার বিকালে একই মাঠে টুর্নামেন্টের প্রথম সেফিফাইনাল খেলায় যশোরের এমএফসি স্পোটিং ক্লাব বনাম কলারোয়া এমআর ফাউন্ডেশন ফুটবল একাদশ পরষ্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করবে বলে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল