বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে ১২জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থী পেলো বাইসাইকেল

কলারোয়ার চন্দনপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর আওতায় অসহায়, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ওই বাইসাইকেল বিতরণ করা হয়।

চন্দনপুর ইউনিয়নের হিজলদী হাইস্কুলের ১২জন ছাত্র ও ছাত্রীর মাঝে ওই সাইকেল তুলে দেয়া হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও অনুরূপভাবে বাইসাইকেল পাবে বলে সেসময় জানানো হয়।

চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউপি সদস্য হেলাল আনছারী, ফারুক আনছারী, আব্দুল্লাহ আল মামুন, নিজামুদ্দীন মন্টু, শাহানুর রহমান, ইউপি সচিব আমিনুর রহমান প্রমুখ।

ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন উপস্থিতিরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা