বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে ১৫০ ইমাম-মুয়াজ্জিন ও হাফেজ শিক্ষকদের সম্মাননা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও হাফেজ শিক্ষকদের সম্মাননা দিয়েছে ইউনিয়ন পরিষদ।
ওই ইউনিয়নের ৪৫টি মসজিদের পেশ ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ ৩জন করে ১৩৫জন, ৫টি হাফিজিয়া মাদ্রাসার দু’জন করে মোট ১০জন হাফেজ শিক্ষক এবং কয়েকজন বিশিষ্টজনকে সম্মাননার পাশাপাশ টুপি ও জায়নামাজ উপহার প্রদান করা হয়। একই সাথে তাদেরকে ইফতার বিতরণ করা হয়।

বুধবার বিকেলে চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চন্দনপুর ইউনিয়নের ১৩টি গ্রামের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিব এবং হাফেজ শিক্ষকদের ওই মিলন মেলার ব্যতিক্রমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও চন্দনপুর ইউপির সাবেক একযুগের চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা সাইফুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, ইউপি চেয়ারম্যানের পিতা আব্দুল হামিদ খতিব, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব বায়েজিদ হোসেন ও মাওলানা আখতার ফারুক।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ আবুল কালাম।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!