শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চিতলায় বটগাছ কর্তন- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

কলারোয়ার চিতলা বটতলায় বটগাছ কর্তন করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

এ ব্যাপারে কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের
চিতলা গ্রামের সংখ্যালঘু পরিবারের লোকজন বটগাছ কর্তনের জন্য ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার বিবরণে স্থানীয়রা জানায় কলারোয়া উপজেলার চিতলা গ্রামের বটতলা নাম করণ হয়েছিল কয়েক যুগ আগে একটা প্রাচীন বটগাছ থাকার সুবাদে। ঠিক তখন থেকেই সনাতন ধর্মাবলম্বীরা সেখানে পূজা অর্চনা করতেন এই বটগাছের নীচে ।
প্রায় বছর দশেক পূর্বে মৌমাছির মধু সংগ্রহের সময় স্থানীয় চিতলা গ্রামের করিম সরদারের পুত্র আব্দুল গফুর সেই গাছে আগুন দিলে গাছটি পুড়ে যায়। সংখ্যা লঘুদের চাপের মুখে সেখানেই আর একটি বটগাছ লাগানো হয়। সেই গাছের নীচেই সনাতনেরা পূজা অর্চনা করে আসছে। কিন্তু গত শুক্রবার ২০ নভেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম পার্শ্ববর্তী জমির মালিক চিতলা গ্রামের মৃত মান্দার মোড়লের পুত্র নিসার আলীর পাল্টা পাল্টি কলা গাছ লাগানোকে কেন্দ্র করে রাস্তার জমি পরিমাপের সময় গাছটি কেটে ফেলার আদেশ দেন এবং চেয়ারম্যানের উপস্থিতিতেই সেই বটগাছটি কর্তন করে ফেলার অভিযোগ সনাতনধর্মের লোকেদের।
গতকাল শুক্রবার গাছটি কেটে ফেলার পর থেকেই স্হানীয় চিতলা গ্রামের সংখ্যালঘু পরিবারের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ ও প্রতিবাদী মনোভাব পরিলক্ষিত হচ্ছে।
চিতলা গ্রামের পূজাঅর্চনা পরিষদের সভাপতি পরিতোষ বিশ্বাস সাংবাদিককে বলেন- আমরা ১৫/১৬ টি পরিবারের মানুষ দীর্ঘ কয়েক যুগ ধরেই সরকারী রাস্তার পাশে চিতলা বটতলায় পূজাঅর্চনা করে আসছি,কিন্তু গতকাল স্থানীয় ইউপি চেয়ারম্যান আসলামের আদেশে সরকারী রাস্তার জমিতে থাকা সেই বটগাছটি কেটে ফেলা হয়েছে। এতে করে পরিকল্পিত ভাবেই আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সে সময়ে সেখানে উপস্থিত সকল সনাতনধর্মের লোকজন বটগাছ কাটার বিষয়টি সঠিক তদন্ত করে এর বিচার দাবী করেছেন।
এছাড়াও বটতলা মোড়ের দোকানে অবস্থানরত সকল ধর্মের লোকজন আদিকাল থেকে বটতলা নামে পরিচিত স্হান থেকে বটগাছটি কেটে ফেলায় নিন্দা জানিয়েছেন।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলামের সাথে কথা হলে তিনি বলেন – এই বটগাছটি সরকারী রাস্তার জমিতে নয়। নিসারের জমির উপর দিয়ে রাস্তা যাওযার কারণে নিসারই এই জমি ভোগ দখল করছে। যার জমিতে গাছ আছে তাদের ফসলের ক্ষতি হচ্ছে বলে এই বটগাছটি কেটে ফেলেছে। চেয়ারম্যান আরো বলেন এই বটগাছটি আমি লাগিয়েছিলাম। এখানে কোন পূজা করা হয়না।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন