বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রি!

সাতক্ষীরার কলারোয়ার জয়নগরে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রিয় করে দিলেন জমির মালিক। তার দাবি-গাছগুলো তাদের লাগানো। তবে স্থানীয় ভূমি অফিস বলছে গাছ কাটতে নিষেধ করা হয়েছিলো।

এসব সরকারি রাস্তার গাছ বিক্রি করে টাকা হজমও হয়ে যাচ্ছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

জানা গেছে, ধানদিয়া মিশনের পার্শ্ববর্তী হায়দার মাস্টারের বাড়ির সামনের রাস্তার পাশে ছিলো একটি মেহগনি গাছ যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকার মতো। কৃপারামপুর গ্রামের সাইফুল ইসলাম মাস্টার তার জমির পাশে থাকা সেই গাছটি তিনি ইতিমধ্যে কেটে নিয়েছেন।
শুধু তাই নয়, ধানদিয়া হাইস্কুলে যেতে হান্নান খাঁর পানের বরজের পার্শ্ববর্তী রাস্তার পাশে তার আরো এক ফালি জমি রয়েছে। সেখানকার জমির পাশে থাকা আরো একটি রোড শিশু গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সেই গাছটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকার মতো।

স্থানীয় অনেকে জানান, গাছ দু’টি সরকারি রাস্তার গাছ। যে দুটি ইতোমধ্যেই বিক্রি করে দেয়া হয়েছে।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে গাছ দু’টি কাটার সময় সরকারি ভূমি অফিসের নায়েবকে জানানো হয়েছিলো। তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ দু’টি কাটা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সপ্তাহ খানেক পরেই গাছ দু’টি বিক্রির করে দিয়েছেন জমির মালিক।

জমির মালিক সাইফুল ইসলাম বলেন, রাস্তার ধারে নিজের জমিতে লাগানো একটা শিশু গাছ কেটে বিক্রি করেছি৷ এটা সরকারি গাছ না। নায়েব বা কেহ কখনও গাছ কাটতে বাঁধা বা নিষেধ করেননি।

জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, এ বিষয়ে ইউনিয়ন পরিষদে কোন অভিযোগ পাইনি। তবে সরকারি গাছ কাটা হয়েছে কিনা সরেজমিনে স্থানীয় নায়েব কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ভূমি অফিসের নায়েব আব্দুল আজিজ জানান, গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছিলো। কিন্তু নিষেধ সত্ত্বেও কেন গাছ কাটা হয়েছে সেটা জানেন না।
এ বিষয়ে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!