মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জলাবদ্ধতা নিরসণে কৃষিমন্ত্রীর কাছে চেয়ারম্যান এমএ কালাম

নিজের এলাকার সহ অন্যান্য এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য কৃষি মন্ত্রীর কাছে আবেদন জানালেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম।

দীর্ঘ ১৫ বছরের অধিক কাল যাবত লোহাকুড়া, মাহমুদপুর, লাঙ্গলঝাড়া, রুদ্রপুর, গদখালি, ঝিকরা, গণপতিপুর সহ ১৫টি গ্রামের ৫ হাজার একর জমি প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধ থাকে। সেই জলাবদ্ধতা নিরসণে রুদ্রপুর খাল হতে বেত্রাবতী নদী পর্যন্ত প্রায় ৫০০ মিটার ড্রেনেজ ব্যবস্থার মধ্য দিয়ে ৫ হাজার একর জমি ফসলের আওতায় আনা সম্ভব।

এলাকার কৃষকসহ সাধারণ মানুষের ভোগান্তির অন্যতম কারণ বর্ষা মৌসুমের জলাবদ্ধতা। আর সেই জলাবদ্ধতার কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ইউপি চেয়ারম্যান ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এমএ কালাম।

যার ভাবনা, ক্ষমতা পেয়ে চেয়ারে বসে থাকা নয়, মানুষের জন্য কাজ করা, এলাকার উন্নয়নের স্বার্থে নিজেকে কিভাবে বিলিয়ে দিতে হয় সেটি তাকে দেখলেই বোঝা যায়।
তিনি একজন ইউপি চেয়ারম্যান হয়ে এলাকার মানুষের দুর্দশা ঘোচাতে ১৯ জানুয়ারি বুধবার কৃষি মন্ত্রীর দপ্তরে হাজির হয়ে কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে জানালেন এলাকার মানুষের দুর্দশার কথা।

জলাবদ্ধতার কারণে কৃষকের ফসলের চরম ক্ষতি হচ্ছে, এলাকা প্লাবিত হয়ে মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। ক্ষতি এড়াতে জলাবদ্ধতা নিরসনের বিকল্প নেই, তাই রুদ্রপুর খাল থেকে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি বেত্রাবতী নদীতে আসবে- এমন ব্যবস্থাকল্পে কৃষি মন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন পত্র দেওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান এমএ কালামের কাছ থেকে জলাবদ্ধতার কথা শুনে কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক সমস্যা সমাধানে তাকে আশ্বস্ত করেন।

৪নং লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম মুঠোফোনে জানান, এলাকার উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে কৃষিমন্ত্রী কেন তিনি প্রধানমন্ত্রীর কাছে যেতেও পিছপা হবেন না।
তিনি আরো জানান, ১৫টি গ্রামের ৫ হাজার একর ফসলি জমির জলাবদ্ধতা নিরসণের জন্য কৃষিমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি। মন্ত্রী মহোদয় তাকে আশ্বস্ত করেছেন জলাবদ্ধতা দ্রুত নিরসন করার লক্ষ্যে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম