বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে ইউপি নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

করোনা ভাইরাস প্রকোপে ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য সকল নির্বাচন স্থগিত করা হয়েছিলো। নির্বাচনী প্রার্থীরা অনেকটা নিরাশার প্রহর গুনছিলেন। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসাদ ঘটেছে। নির্বাচন কমিশন কতৃক ঘোষিত চলতি সেপ্টেম্বর মাসের ২০ তারিখ কলারোয়ার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা আসে। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছে সব প্রার্থীরা। সক্রিয়ভাবে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন।

কলারোয়ার জয়নগর ইউনিয়নের নির্বাচনী প্রার্থীরা আনন্দ মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে ভোটারদের দোরগোড়ায় ঘুরছেন।

জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় প্রতীক নৌকা পেয়ে নির্বাচন করছেন জয়নগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু। এছাড়াও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন ৪ জন। তারমধ্যে ৩নং ক্ষেত্রপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য আনারস প্রতিক পেয়ে নির্বাচন করছেন জয়দেব সাহা, এছাড়াও জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বিশাখা তপন সাহা অটোরিক্সা প্রতীকে নির্বাচন করছেন।

অপরদিকে জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি আজিজ বিশ্বাস মোটরসাইকেল প্রতিকে নির্বাচন করছেন। এছাড়াও ৭নং নীলকন্ঠপুর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য সিদ্দিকুর রহমান চশমা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা