শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে বিতরণকৃত কম্বলের হিসাব জানালেন ইউপি চেয়ারম্যান

অতিসম্প্রতি কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদ কর্তৃক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেই কম্বল বিতরণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও ২৪০টি কম্বলের কোন হদিস পাওয়া যাচ্ছে না বলে চাউড় হয়। একই বিষয়ে বেশকিছু পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তবে সেটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বিতরণকৃত কম্বলের তালিকা জানালেন।

তিনি জানান, ৪০০টি কম্বল বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে তিনি বসন্তপুর এতিমখানায় দিয়েছেন ১০টি, ১২জন মেম্বারদের দিয়েছেন ২০ করে ২৪০টি, গুচ্ছগ্রামের দিয়েছেন ২৯টি, আবাসনে দিয়েছেন ৩৮টি, গ্রামপুলিশদের দিয়েছেন ১০টি, মুক্তিযোদ্ধাদের দিয়েছেন ৬টি, আনসার সদস্যদের দিয়েছেন ৫টি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে দিয়েছেন ৫টি, সাধারণ সম্পাদককে দিয়েছেন ৫টি। এগুলো মোট দেয়া হয়েছে ৩৪৮টি কম্বল। আর অবশিষ্ট ৫২টি কম্বল তিনি নিজে জয়নগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব, দুস্থ ও অসহায়দের চিহ্নিত করে বিতরণ করেন। সেই ৫২ জনের তালিকাও তিনি উপস্থাপন করেন।

চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানান, ‘বেশকিছু পত্রিকায় প্রকাশিত কম্বল বিতরণের নিউজটি মিথ্যা ও ভিত্তিহীন। যেখানে উপজেলা পরিষদ থেকে ৪০০টি কম্বল পেয়েছেন, সেখানে নিউজে তথ্য দেয়া হয়েছে ৪২০টি কম্বলের।

শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সঠিক তথ্য না জেনে এমন বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সংবলিত নিউজ করা থেকে সাংবাদিকদের বিরত থাকার জন্য তিনি বিনীতভাবে অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা