বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোর্দ্দবাঁটরা গ্রামের ৭১ এর বীর মুক্তিযোদ্ধা জাতির বীর সন্তান আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।

(২৬ নভেম্বর শুক্রবার) আনুমানিক সকাল ৭ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তার নিজস্ব বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি দৃর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিনি মৃত্যুর সময় রেখে গেছেন দুই স্ত্রী ও ৪ সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সকালে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের মৃত্যুর খবর শুনে তার সহ যোদ্ধা মৃনাল কান্তি জোসেফ, আব্দুল জব্বার মোড়ল, আফসার সরদার, সাহাজান মোড়ল তাকে দেখতে তার বাড়িতে যান তার পরিবারকে সমবেদনা জানান। তবে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। খোর্দ্দবাঁটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের জানাযা শেষে গার্ড অফ অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় নিজস্ব বাস ভবনে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের জানাযায় উপস্থি ছিলেন তাল কলারোয়া- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, তারা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সেই সাথে উপস্থিত সকলের উদ্যশ্যে বলেন জাতির বীর সন্তানেরা বাংলাদেশের গর্ব তারা একে একে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, এটি আসলে বাঙ্গালী জাতির জন্য বেদনার। একটা সময় ভবিষ্যৎ প্রজন্মকে জাতির বীর সন্তানদের ছবিতে তাদের সম্মান জানাতে হবে।

আরও উপস্থিত ছিলেন কলারোয়া থানার মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৌয়েদ আলী, আবুল হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, জয়নগর ইউনিয়ন আঃলীগ সভাপতি মাষ্টার আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান মালী, ২নং নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আরিজুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা