বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া মিশন মাঠ প্রাঙ্গনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠান জয়নগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে স্ব-স্ব কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১মার্চ) বিকাল ৩টায় ধানদিয়া মিশন মাঠ প্রাঙ্গনে ইউপি সদস্য রওশন আলী খাঁর সভাপতিত্বে ও ম্যানুয়েল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান।

বক্তারা মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের তাৎপর্য সম্পর্কে জানার জন্য আহ্বান জানান।
তারা বলেন, মুক্তিযুদ্ধে বীর যোদ্ধাদের আত্মত্যাগের কথা বাঙ্গালী জাতির হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি জোসেফ, বীর মুক্তিযোদ্ধা জব্বার মোড়ল, বীর মুক্তিযোদ্ধা শাহাজান মোড়ল, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার মন্ডল, ইউপি সদস্যা ও প্যানেল চেয়ারম্যান রেখা আলমগীর, ইউপি সচিব হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষক হারুনর রশিদ প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা