রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দুই ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ

কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারী) দুপুরে সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার ও অনুষ্ঠিতব্য দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।

বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম, তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়সহ নির্বাচন কর্মকর্তাবৃন্দ।

উপজেলার দুইটি ইউপি নির্বাচনে ১৮জন প্রিজাইডিং, ৮৪জন সহকারি প্রিজাইডিং ও ১৬৮জন দায়িতপ্রাপ্ত পোলিং অফিসার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

প্রসঙ্গত, পঞ্চম ধাপের ঘোষিত ইউপি নির্বাচনের অংশ হিসাবে আগামি ৫ জানুয়ারী বুধবার উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা