বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিএম নজরুল ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক সাতক্ষীরার কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাংসদ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা বিএম নজরুল ইসলামের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে জানান, ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে শুধুমাত্র আওয়ামীলীগ নয়, কলারোয়াবাসী একজন অভিভাবক হারালো। যেটি সকলস্তরের জনগণের জন্য বেদনা দায়ক। মহান আল্লাহ্ পাক তাকে বেহেশত দান করুন।’

শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লা হেল বাবু, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, পৌর জাতীয় পার্টির সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক আজিবার রহমান, যুব সমাজের লাবলুসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

এদিকে, অনুরূপভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অন‍্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখত্।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ এপ্রিল) পবিত্র মাহে রমজানের ৫ম রোজায় বেলা ১২টার দিকে রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ বিএম নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)।
তার বয়স হয়েছিলো ৮০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিএম নজরুল ইসলাম ছিলেন সাতক্ষীরার কলারোয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক আহবায়ক ও বর্তমান সহ.সভাপতি।
একই সাথে বহু সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ছিলো তার হাতের ছোঁয়া ও সম্পৃক্ততা।

বিএম নজরুল ইসলাম কলারোয়ায় নজরুল সাহেব নামেই বেশি পরিচিত ছিলেন। নিজে একটি দলে সক্রিয় সম্পৃক্ত থাকলেও দলীয় আবর্তের বাইরে তিনি ছিলেন দলমতনির্বিশেষে সর্বজনবিদিত ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
তার মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কলারোয়ার রাজনৈতিক অঙ্গনের আরো একটি অধ্যায়ের অবসান হলো।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, বিএম নজরুল ইসলাম হার্টের বাইপাস সার্জারিরত অবস্থায় হঠাৎ কিডনি ও হার্টের সমস্যা অনুভব করায় ডাক্তার শফিকুল ইসলামের পরামর্শে দ্রুততার সাথে বিমান যোগে গত বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে চলে গেলেন না ফেরার দেশে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান