বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে নবীনবরণ ও এক শিক্ষকের বিদায় সংবর্ধনা

কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও একজন সহকারী অধ্যাপক আবুল খায়েরের অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ) কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন।

সম্প্রতি এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

তাদের উদ্দেশ্যে উপদেশ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কয়েকজন শিক্ষক।

একই অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল খায়েরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। তাকে মানপত্রের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে আবেগাপ্লুত বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক আবুল খায়ের।

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সহকারী অধ্যাপক দেবব্রত বিশ্বাস, জ্যেষ্ঠ প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক শেখ মো.আলকামুন, প্রদর্শক শাহিনুর রহমান, ১ম বর্ষের শিক্ষার্থী রিফাত হুসাইন, ২য় বর্ষের জুবায়ের হোসেন ও আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক আমজাদ হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক সুনিল কুমার রায়, জ্যেষ্ঠ প্রভাষক চায়না রানী কর্মকার, প্রভাষক মোতাহারুল ইসলাম, প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক মুরাদ হোসেন, প্রভাষক সুভাষ পালসহ সকল শিক্ষক ও কর্মচারী।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন সহকারী অধ্যাপক প্রভাষ কুমার মন্ডল।

দোয়া পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক হাবিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আলতাফ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!