রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বড়ালী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আলোচনা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী মডেল হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মাদরাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুর রহিম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।

আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম বিলালী, আলহাজ্ব আব্দুর রউফ বিশ্বাস, সোনাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজউদ্দীন আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, সাবেক ব্যাংকার গোলাম রহমান, আব্দুল গফফার বৈদ্য, নুরুল ইসলাম মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, সাবেক মেম্বার ডাক্তার রেজাউল ইসলাম, আবুল হাশেম প্রমুখ।

এসময় মাদরাসার ভবন নির্মাণের জন্য সিমেন্ট, নগদ টাকাসহ উপস্থিত অনেকে তাদের সাধ্যমতো অনুদান ঘোষণা ও প্রদান করেন। পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন