শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মদনপুরে আ.লীগের অফিস উদ্বোধন ও সভা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে “শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকান্ড প্রচারনামূলক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃস্পতিবার (৭জানুয়ারী) সন্ধ্যায় মদনপুর মোড়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে নতুন আওয়ামীলীগ অফিসের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন অফিস উদ্বোধন শেষে বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি আ.লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। তিনি সর্ব স্তরের আ.লীগ নেতৃবৃন্দকে বিদ্যুৎ, শিক্ষা, সড়ক, পদ্মা সেতুসহ বিভিন্ন দপ্তরের ধারাবাহিক উন্নয়নের কথা নিজ নিজ অবস্থান থেকে মানুষের মাঝে তুলে ধরার আহবান জানান।

সভায় মদনপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি অলিয়ার রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা মনিরুল মনি, আব্দুস সালাম, মাস্টার হাফিজুর রহমান, হারুন অর রশিদসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দনপুুর ইউনিয় আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ