বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মদনপুরে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করলো এক ভিক্ষুক

কলারোয়ার মদনপুর ডি.এম অধ্যাপক নাসির উদ্দীন দাখিল মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করলেন আসাদ শেখ নামে এক মানষিক প্রতিবন্ধী ভিক্ষুক।

২১ মার্চ সোমবার সকাল ১১টায় মাদ্রাসার হেফজখানার ৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এই পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীরমুক্তিযোদ্ধা অজিয়ার রহমান, রুহুল আমিন, মাছুম বিল্লা, আলহাজ্ব আতিয়ার রহমান, আব্দুল লতিফ, মহির উদ্দীন প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন- মাদ্রাসা সুপার মাহবুবুর রহমান, মাওঃ আবদুল্লাহ আল বাকী, মাওঃ ইসমাইল হোসেন, মাওঃ কামরুজ্জামান, ফরিদা পারভীন, অজনা পারভিন, আবুল বাসার, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম, তৈয়ব আলী, শহিদুল ইসলাম, আসমা খাতুন।

প্রতিষ্ঠানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবন্ধী ভিক্ষুক আসাদ শেখের (৫৫) বাড়ি খুলনার ডুমুরিয়া। এই মানষিক প্রতিবন্ধী ভিক্ষুক আমার বাড়ীতে আজ ৫ বছর আছে, তার মনের ইচ্ছায় এবং তার জমানো টাকায় আজকের এই অনুষ্ঠান। আমি চাই এই তার স্বজনদের কাছে ফিরে যাক, কিন্তু যতটুকু যোগাযোগ করতে পেরেছি তাতে তার স্বজনদের মধ্যে কোনো সাড়া পইনি।

মাদ্রাসা সুপার মাহবুবুর রহমান ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অনেক অবহেলিত আছি, আমাদের প্রতিষ্ঠানের জমি আছে কিন্তু বিল্ডিং নাই, শিক্ষকদের বেতন নাই, ছাত্রছাত্রী থাকতেও এমপিও হচ্ছে না, আমরা দ্রুত উপর মহলের সুদৃষ্টি কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান