বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মুরারীকাটি অসহায়-দুস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কলারোয়া পৌরসভার ৭ নং মুরারীকাটি ওয়ার্ডের অসহায়-দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানের ৫ম দিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় মুরারীকাটি ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে শতাধিক রোজাদার গরীব মানুষের মাঝে ওই ইফতার সমাগ্রী বিতরণ করা হয়।

মুরারীকাটি গ্রামের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী সমাজ সেবক শরিফুল ইসলামের অর্থায়ানে ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের ব্যবস্থাপনায় প্রতিটি রোজাদার পরিবারের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি ছুলা, ১ কেজি চিড়া, ১ কেজি সেমাই, ৫শ’ গ্রাম খেজুর ও ৫শ’ গ্রাম মুড়ি বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা।

বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক নেছার আলী গাজী, আজিজুল মোড়ল, আমজাদ হোসেন, বাসার গাজী ও আমিনুল ইসলাম সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।

মহৎ উদ্যোগের আয়োজক কর্মকর্তা পৌর কাউন্সিলর আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন জানান, একইভাবে পবিত্র রমজান মাসে আরো ৪ শতাধিক অসহায়-দুস্থ রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

এলাকাবাসী সহ উপকারভোগীগণ পবিত্র রমজান মাসে মহৎ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান