সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মুরারীকাটি ফুটবল টুর্নামেন্টের সেমিতে তুলশীডাঙ্গা

কলারোয়ার মুরারীকাটি ফুটবল টুর্নামেন্টে মুরারীকাটি রাব্বি ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠেছে তুলশীডাঙ্গার সাইফুল ফুটবল দল।

সোমবার (২১সেপ্টেম্বর) বিকালে পৌরসভাধীন মুরারীকাটি ফুটবল মাঠে ৮দলীয় বন্ধু চিরন্তন ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলার প্রথমার্ধের ১৭মিনিটে তুলশীডাঙ্গার ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু গোল করে দলকে এগিয়ে নেন। ১৯মিনিটে তুলশীডাঙ্গার ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় আরিফ গোল করে ব্যবধান বাড়ান। ২০মিনিটে তুলশীডাঙ্গার ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় সুমন গোল করে আরো এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের ১৫মিনিটে তুলশীডাঙ্গার ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু নিজের ২য় এবং দলের ৪র্থ গোল করেন। ১৮মিনিটে তুলশীডাঙ্গার ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় জাহিদ গোল করে নির্ধারিত সময়ে নিজেদের জয় নিশ্চিত করেন।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় মিঠু।

ধারাবিবরণী ছিলেন জিএম জাহাঙ্গীর আলম ও লুষার।

খেলাটি পরিচালনা করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন আবু সাঈদ ও সাইফুল আলম।

বিপুল সংখ্যাক দর্শকেরর পাশাপাশি খেলাটি উপভোগ করেন ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি ও আদিত্য কুমার, ক্রিড়াপ্রেমী রায়হান, বাবু, বাপ্পি, রিয়াজ প্রমুখ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে একইমাঠে ১ম রাউন্ডের ৪র্থ খেলায় মুরারীকাটির আলম ফুটবল দল বনাম ঝিকরার ইমাম ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা