রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মুরারীকাটি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঝিকরা

কলারোয়ার মুরারীকাটি ফুটবল টুর্নামেন্টে তুলশীডাঙ্গার সাইফুল ফুটবল দলকে ১-০গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে ঝিকরা।

শনিবার (২৬সেপ্টেম্বর) বিকালে কলারোয়া মুরারীকাটি ফুটবল মাঠে ৮দলীয় বন্ধু চিরন্তন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মর্ধে ১৩মিনিটে ঝিকরা ফ্রেন্ডস ফুটবল দলের ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমাম গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে নির্দ্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১গোলেই তুলশীডাঙ্গাকে হারায় ঝিকরা।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় ইমান।

ধারাবিবরণীতে ছিলেন জিএম জাহাঙ্গীর আলম, আলী আহমাদ ও লুষার।

খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা রিয়াজুল ইসলাম ও সাইদুর।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আলিমুর রহমান, আজিজুর রহমান, কলারোয়া নিউজের রির্পোটার হাবিবুর রহমান (রনি), ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভল, বন্ধু চিরন্তন এর সভাপতি শেখ শাহিনুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক শেখ সালাহউদ্দীন সাগর, মাস্টার আহসান উল্লাহ, সাইদুর রহমান, ক্রীড়াপ্রেমি ইমন, আমিনুর, সায়েদ আলী, রিয়াজ, আব্দুস সাত্তার, আলফাজ, জাবিদ, তামিম, ফাইম, সজল, সিয়াম, জয়, ইমন,আয়ুবআলী, সবুজ, রেফারি রুহুল আমিন, মিয়া ফারুক হোসেন স্বপন, সাইফুল আলম প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পয়ন দলকে ট্রফির পাশাপাশি ৩০০০টাকা পুরস্কার এবং রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি ২০০০টাকা পুরস্কার দেওয়া হয়।
খেলায় ট্রফি পুরস্কার দেন বিশিষ্ট ব্যাবসায়ী মোস্তাক আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন